কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় মানুষের প্রতি সবাই সহনশীল থাকুন : জি এম কাদের 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

ঈদ উৎসবে দেশের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধী এবং অসহায় মানুষের প্রতি সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা জি এম কাদের।

সোমবার (৮ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

জি এম কাদের বলেন, মহাখুশির ঈদুল ফিতরে বিশ্ব মুসলমান জাতির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এই আনন্দ উপলক্ষে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। শেষ হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান। রমজানের সিয়াম সাধনার ত্যাগ ও সংযমের শিক্ষা সবার ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শ্বাশত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। জোরালো করতে হবে মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। আমরা যেন দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই।

মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, দেশের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধী এবং অসহায় মানুষের প্রতি সবাই সহনশীল থাকুন। মহিমান্বিত মাহে রমজানের ফজিলতে মহান আল্লাহ্ যেন আমাদের বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করেন। সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X