কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষবরণ সীমিত করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে : জাসদ 

জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।

সোমবার (৮ এপ্রিল) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নিরাপত্তার খোড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাট করার পুলিশী নিষেধাজ্ঞা কোন অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়।

তারা বলেন, ইসলামী জলসার নামে সারা রাত বাংলাদেশের সংবিধান বিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী, নারী বিদ্বেষী অশ্লীল ভাষণ চলে। তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চোখে ঠুলি, কানে তুলো গুজো বসে থাকে।

তারা আরও বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালা, পর্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে।

তারা সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ—তোষণ করার ভ্রান্তনীতি পরিহার করুন।

জাসদ নেতৃদ্বয়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X