কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজার নিপীড়িত মানুষের জন্য বিএনপি নেতা ইশরাকের সহায়তা

ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাশরুর হোসেন ফিলিস্তিনি দূতাবাসের ডোনেশন ফান্ডে অনুদান প্রদান করেছেন। ছবি : সৌজন্য
ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাশরুর হোসেন ফিলিস্তিনি দূতাবাসের ডোনেশন ফান্ডে অনুদান প্রদান করেছেন। ছবি : সৌজন্য

ফিলিস্তিনের গাজার নির্যাতিত ও অসহায় ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তায় ৫ লাখ টাকার অনুদান দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই ইঞ্জিনিয়ার মাশরুর হোসেন ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে সেখানকার ডোনেশন ফান্ডে এ অনুদান প্রদান করেন।

বুধবার (১০ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার মাশরুর হোসেন।

অনুদানের জন্য ফিলিস্তিনের পক্ষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় হামাস যোদ্ধারা। তাতে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরেও নিয়ে গিয়েছিল হামাস। এর জবাবে গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সে দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত প্রায় ৭ মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার জন।

এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। রমজানেও থামেনি ইসরায়েলের এই হত্যাযজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X