কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৪:১৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পদত্যাগ দাবিতে জনগণ ফুঁসে উঠেছে : রিজভী

রোববার রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রোববার রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

‘অবৈধ’ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করতে রোববার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষক, শ্রমিক ও ছাত্ররা জেগে উঠেছে। সর্বোপরি গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে। এ অবস্থার অবসান ঘটাতেই হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। এ জন্য আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, কয়েক মাস পর নির্বাচন। দেশের জনপদের পর জনপদ, এলাকার পর এলাকায় তারা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করছে। হাতের কব্জি কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, এই রক্তাক্ত ভয়াবহ সন্ত্রাসী পরিকাঠামোর মধ্যে তারা একটি ভয়াল নির্বাচন করতে চায়। যেখানে ভোটাররা যাবে না, সাধারণ মানুষ যাবে না, ভোট দিতে তারা ভয় পাবে একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করতে চায়।

তিনি আরও বলেন, একটা সামান্য বক্তৃতার কারণে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রতিদিন জেলা শহরের কোনো না কোনো আদালতে হাজির করা হচ্ছে, রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। আজকেও যখন যশোরের মাগুরাতে তার নামে মিথ্যা মামলায় হাজিরা দিতে গেছেন সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবু সাঈদ চাঁদের এবং তার আইনজীবীদের ওপর নানাভাবে আক্রমণ করেছে। তাই এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, কৃষকদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X