কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংককে নেওয়া হলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল আছেন।

গত শুক্রবার রাতে আবদুল আউয়াল মিন্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। এ সময় দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাকে ব্যাংককে নেওয়া হয়েছে।

আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে বিএনপি নেতা তাবিথ আউয়াল বলেন, ইউনাইটেড হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সে জন্য তাকে বামরুনগ্রাদে নেওয়া হয়েছে। এখন তার হৃদযন্ত্র কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে।

আবদুল আউয়াল মিন্টুর পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X