মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

আওয়ামী লীগ সরকার যতই অত্যাচার-নির্যাতন করুক না কেন, জনগণের কাছে তাদের পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ এপ্রিল) রাতে পৃথক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে জেলগেট থেকে গ্রেপ্তার এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী গোটা দেশকেই এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে। পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। কেবল সাইফুল আলম নিরবই নন, তার মতো হাজার হাজার নেতাকর্মীকে জামিন লাভের পরও কারাফটক থেকে নিত্যনতুন ভুয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারান্তরীণ করা হচ্ছে।

আরও বলা হয়, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন দেশ-বিদেশে ধিকৃত ও সমালোচিত হলেও কোনো কিছুকেই তোয়াক্কা না করে দেশের জনগণসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর অত্যাচার-উৎপীড়ন অব্যাহত রেখেছে। তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে।

তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে বাকশালী শাসন কায়েম করেছে।

এ সময় সাইফুল আলম নিরবসহ উপরে উল্লেখিত নেতাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১০

ব্রাজিলের জালে জাপানের গোল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১২

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৩

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৪

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৫

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৬

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৭

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৮

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৯

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

২০
X