কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ। গ্রাফিক্স : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভূলুণ্ঠিত হচ্ছে সর্বত্র। একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। অপরদিকে চট্টগ্রামে চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেন রেজাউল করীম।

তিনি বলেন, বৃষ্টির জন্য আল্লাহর রহম কামনা করে সালাতুল ইসতিসকার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কীসের আলামত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছেন মুসলমান স্যার সলিমুল্লাহ। মুসলমানের ভূমিতে নামাজ হবে, ইফতার হবে, কুরআনের ক্লাস হবে, ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক। কিন্তু কী হচ্ছে? মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে ঢাবিতে হোলি খেলা হয়, তাতে তো কোনো নিষেধাজ্ঞা দেয়নি ঢাবি কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ইসলাম ও ইসলামি মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে ৯২ ভাগ মুসলমানের দেশে ঈমানদার জনতা নীরবে বসে থাকবে না। প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও দেশ ও ইসলামবিরোধী চক্রান্ত রুখে দাঁড়াবে।

এদিকে ফরিদপুরের মধুখালীতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুমা, রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল সফলের আহ্বান জানান চরমোনাই পীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X