কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ভিপি নুরের বিরুদ্ধে তারেকের মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে নুরুল হক নুরসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় এক নম্বর আসামি সাইফুল ইসলাম (২৮), দুই নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন (৪০) এবং তিন নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে (২৮)। এ ছাড়া আরও অজ্ঞাতনামা ৪/৫ জনদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তারেক।

এর আগে সোমবার (১৭ জুলাই) রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে হামলার শিকার হন তারেক।

সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী যুবঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইমরান নাজির বলেন, তারেক ভাই আমার সঙ্গেই ছিল। নুর ভাইয়ের খালাতো ভাই সাইফুল তাকে ডেকে নিয়ে ১০-১২ জন মিলে মারধর করে।

গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সঙ্গে সোমবার (১৭ জুলাই) দুপুরের খাবার খাওয়ার পর বিকেলে তারেক বাসার উদ্দেশে বের হন। এ সময় তার সঙ্গে আমাদের দুই যুবনেতা ইমরান ও নাদিমও ছিলেন। জামান টাওয়ারের পার্কিংয়ে গিয়ে বাইক বের করার সময় নুরের খালাতো ভাই সাইফুলের নেতৃত্বে সাত থেকে আটজন তারেকের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি দেওয়াসহ মাথায় আঘাত করে। পরে আমরা তারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X