কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:৪২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

যেসব দূতাবাসে অভিযোগ দেবেন হিরো আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হামলার শিকার স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, দেশে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, সেটি আমি বিদেশিদের কাছে তুলে ধরব। পাশাপাশি আমার ওপর হামলার বিচার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান দূতাবাসে অভিযোগ দেব। শুধু তাই নয়, যেখানে যেখানে অভিযোগ জানাতে হবে, আমি প্রতিটা জায়গায় চিঠি দেব।

বনানীতে ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর নিজের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম।

এর আগেও নির্বাচন ঘিরে কয়েক দফায় হামলার শিকার হন হিরো আলম। এ ঘটনায় মামলা করে বিচার পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই উপনির্বাচনের প্রচার চলাকালে মহাখালীর কড়াইল বস্তিতে তার ওপর হামলা করা হয়েছে। তখন তিনি বনানী থানায় গিয়ে মামলা করেছেন। কিন্তু বিচার পাননি। এ ঘটনায় মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছিলাম।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটের হিসাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হিরো আলম। গতকাল সোমবার বিকালে ভোট চলাকালে বনানীর একটি কেন্দ্রে গিয়ে নৌকার সমর্থকদের হামলার শিকার হন তিনি। রাস্তায় ফেলে মারধর করা হয় স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমকে।

নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে হিরো আলম বলেছেন, আমি যে আঘাত পেয়েছি, সেই আঘাতেই বোঝা যায়, নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি। তাই এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ, জাতি দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। সোমবার সকাল থেকেই নির্বাচনে অনিয়মের বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন আলোচিত স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সোমবার (১৭ জুলাই) রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরেরর ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১০

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১১

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৩

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৪

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৫

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৭

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৮

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৯

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

২০
X