কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ চুন্নুর কঠোর সমালোচনায় ব্যারিস্টার সুমন

সৈয়দ সায়েদুল হক সুমন ও মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
সৈয়দ সায়েদুল হক সুমন ও মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

সংসদ সদস্যরা কত টাকা বেতন পান তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। যা নিয়ে গত মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কাছে নালিশ দেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

এরই প্রেক্ষিতে মুজিবুল হক চুন্নুর কঠোর সমালোচনা করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (৮ মে) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুমন বলেন, এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে। আমি সেটা প্রকাশ করেছি। এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায়?

ব্যারিস্টার সুমন বলেন, জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয়। তিনি দাবি করেন বিরোধী দল, কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে। এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে।

মঙ্গলবার সংসদে সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী।

চুন্নু বলেন, তিনি (সুমন) বলেছেন, এমপিরা কত টাকা বেতন পান? তারা তো বলে না, গোপন করে। তিনি (সুমন) বলেছেন, এক লাখ ৭২ হাজার টাকা বেতন (মাসিক) পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে।

চুন্নু আরও বলেন, তিন মাসের মধ্যে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কীভাবে পেলেন? তিন কোটি টাকা গমের জন্য, আর বাকি ২৫ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য।

স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, এই ২৮ কোটি টাকা কী আমি পেয়েছি, আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? এরই মধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন ২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরাতো পাইনি।

চুন্নু বলেন, আগামী ৫ বছরের জন্য কয়টা প্রকল্প করব, তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে, তারপরে বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলছেন, আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১০

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১১

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১২

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৩

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৪

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৫

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৬

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৮

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X