কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : সমমনা জোট

এক দফা দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা। ছবি : কালবেলা
এক দফা দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর পল্টন মোড়সংলগ্ন ভাসানী গলিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। এই সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা অবিলম্বে এই সরকারের পতন চায়। এ লক্ষ্যে বিএনপি ও সমমনা জোট রাজপথে আন্দোলন করছে।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ফের ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তাদের এই চাওয়া সফল হবে না। জনগণ এবার এই সরকারের অধীনে কোনো প্রহসনের নির্বাচন আর হতে দেবে না।

তিনি বলেন, এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করবে বলেও দাবি করেন তিনি। এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে বেলা সোয়া ১১টার দিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে জাগপার খন্দকার লুৎফর রহমান ও এস এম শাহাদাত, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, শাহ আলম হাওলাদার, জাহিদুল হক খোকন, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, নবী চৌধুরী, মো. ফখরুজ্জামান প্রমুখ উপস্থিত আছেন। পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে ঘুরে মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১০

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১১

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৩

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৫

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৬

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৭

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৯

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

২০
X