কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিয়মতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র ফেরানোর প্রত্যয় মঈন খানের

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা সহিংসতা নয়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পরিবর্তন চাই। বিএনপিকে সন্ত্রাসী-মৌলবাদী দলের অপবাদ দিয়ে লাভ নেই। আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। তার জন্য যে আন্দোলন করা হবে সেটাও হবে গণতান্ত্রিক।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জিয়া প্রজন্ম দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এসেছে। কিন্তু এখন আমাদের দাবি মাত্র একটি। কারণ, জাতি এমন এক ক্রান্তিলগ্নে রয়েছে যে- বেশি কথা বলার সময় নেই। দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এটাই এখন মূল দাবি। এজন্য এই সরকারকে বিদায় করতে হবে।

ক্ষমতাসীনদের সমালোচনা করে মঈন খান বলেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার কখনও টিকে থাকতে পারবে না। বিএনপির এমন কোনো কর্মী নেই, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। বিভিন্ন মামলায় ৪৫ লাখ কর্মীকে ভুয়া আসামি করা হয়েছে। এগুলো কি স্বাধীনতার স্বপক্ষের শক্তির কাজ? দেশের সুশাসনকে তারা নির্বাসনে পাঠিয়েছে। সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট না দিয়ে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সংগঠনের চেয়ারম্যান পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, আব্দুল খালেক, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১০

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১১

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৩

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৪

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৫

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৬

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৮

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৯

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

২০
X