কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অধীনে আর নির্বাচন নয় : হিরো আলম

ডিবি কার্যালয়ের বাইরে কথা বলছেন হিরো আলম। ছবি : সংগৃহীত
ডিবি কার্যালয়ের বাইরে কথা বলছেন হিরো আলম। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে মার খাওয়ার ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন হিরো আলম।

হিরো আলম বলেন, এই সরকারের আমলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনবার নির্বাচন করে মার খেয়েছি। আমি চেষ্টা করেছি, সুষ্ঠু ভোট হোক, ভোটাররা ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম।

তিনি বলেন, হামলায় আমি মারাও যেতে পারতাম। নির্বাচন করতে এসে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, পছন্দ না হলে আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে মারার কোনো অধিকার দেওয়া হয় নাই। সেদিন যেভাবে মারা হয়েছে একমাত্র আল্লাহর জন্য আমি বেঁচে আছি। পাষণ্ডের মতো মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে মেরেছে।

হামলায় জড়িতদের গ্রেপ্তারে ডিবির প্রতি কৃতজ্ঞতা জানায় হিরো আলম।

হামলার ঘটনা জড়িতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, হামলাকারীদের গায়ে নৌকার সিল দেখেছিলাম। এদের মধ্যে ক্ষমতাসীন দলের কিছু লোকজন ছিল, কিছু ভাড়া করা লোক ছিল। প্রকৃত আওয়ামী লীগের কয়জন তা জানি না, তাদের কজন পদের লোকজন ছিল।

হামলার ঘটনা সাজানো কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, হামলায় যদি আমার লোকই থাকে তাহলে তো আমার লোকই ধরত। যাদের ধরা হয়েছে তাদের তো রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি সবকিছু মাথা পেতে নেব।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুই মূলহোতা ৩ দিনের রিমান্ডে

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। ইতোমধ্যে এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১০

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১১

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১২

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৩

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৪

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৫

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৬

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৮

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৯

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

২০
X