কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১০:১৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কার্যালয়ে ঢোকার চেষ্টা, নুরদের সঙ্গে পুলিশের ‘ধস্তাধস্তি’

তালাবদ্ধ কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
তালাবদ্ধ কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

তালাবদ্ধ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ তার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় নয়া পল্টনের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে।

এ সময় পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের ‘ধস্তাধস্তি’ হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া। যদিও নুরদের দাবি পুলিশ লাঠিচার্জ করেছে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জেই নুরুল হক নুর ও এক নারী কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, আমরা কোনোভাবেই কার্যালয় ছাড়ব না। আমাদের সঙ্গে যাই হোক, আমাদের চুক্তির মেয়াদ আরও ছয় মাস আছে। তাই আমাদের চুক্তি অনুযায়ী, আরও ছয় মাস আমরা কার্যালয়ে থাকব।

গণঅধিকার পরিষদের বিবাদের মধ্যেই ভবনের মালিক মিয়া মশিউজ্জামান দলটির কার্যালায়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাধা দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের নাস্তা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১০

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১১

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১২

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৩

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৪

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৮

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

২০
X