ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৯:৩৮ এএম
আপডেট : ২৫ মে ২০২৪, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

আমরা কারাগারে গিয়ে নজরুলকে স্মরণ করি : রিজভী 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখনও আমরা নজরুলকে স্মরণ করি। কারণ, আমরা অন্য কোনো সামাজিক কারণে কারাবরণ করছি না বা বিচার হচ্ছে না। বরং আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদেরকে সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাচ্ছে।

শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র নজরুলের কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নেওয়া হয়েছিলো। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের গান, কবিতা এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে আজকের বিদ্যমান এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরকে এগিয়ে যেতে এবং প্রতিবাদ প্রতিবাদ করতে।

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং উজ্জীবিত করছে। আজ আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা। আমরা এই মুহূর্তে ভয়ংকর স্বৈরতন্ত্রের শৃঙ্খলে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণেই নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। যেই প্রতিবাদের ভাষায় তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যতা দিয়ে গেছেন, সেই প্রতিবাদের ভাষাই আমরা রপ্ত করে আজও গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার যে লড়াই, সেটা আমরা অব্যাহত রাখছি।

কবি নজরুলের লেখনীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আশা প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, কবি নজরুল যতদিন নির্বাক ছিলেন ততদিন তিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করেই নিপীড়িত মানুষের পক্ষে তিনি লিখে গিয়েছেন। সুতরাং নজরুল সবসময় প্রাসঙ্গিক। তিনি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা আশা করছি, তার দেখানো পথের মাধ্যমে এদেশ গণতান্ত্রিক ও বহুমাত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X