কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৪৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারুণ্যের সমাবেশ : টুকু

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। ছবি : কালবেলা
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু। ছবি : কালবেলা

বঞ্চিত তরুণদের অধিকার প্রতিষ্ঠার জন্যই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

তিনি বলেন, তরুণ সমাজ প্রস্তুত। তারা এ সরকারের কাছ থেকে মুক্তি চায়। এখন আর কোনো প্রতিবাদ নয়, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকালের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে আমাদের তারুণ্যের সমাবেশ। ইতিমধ্যে ৫টি বিভাগে সফলভাবে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে দলটি।

তিনি বলেন, ‘তারুণ্যের সমাবেশের মাধ্যমে তরুণ সমাজ উজ্জীবিত হচ্ছে। তাদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে। মানুষের রক্ত ঝরানো, গুম ও খুন শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা। যারা রক্ত ঝরাতে পারে তাদের অধীনে কেমন সুষ্ঠু নির্বাচন হবে তা সবার কাছে অনুমেয়।’

সুলতান সালাউদ্দীন বলেন, দেশ পরিচালনা করে তরুণরা। যে কোনো কাজেই তরুণদের মুখ্য ভূমিকা থাকে। এখন পরিস্থিতি উত্তরণে তরুণরা ভূমিকা রাখবে। ১৫ বছর ধরে যারা ভোট দিতে পারেনি তাদের একটা আবেদন আছে এই সমাবেশ ঘিরে। এই তরুণরা সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে এবং সব অন্যায়ের প্রতিবাদ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১০

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১১

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১২

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৩

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৪

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৫

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৬

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৭

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৮

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৯

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

২০
X