কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ছাত্রশিবিরের মিছিল 

রাজধানীর বাড্ডায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল। সৌজন্য ছবি
রাজধানীর বাড্ডায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল। সৌজন্য ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।

বুধবার (২৯ মে) সকাল ৭ টায় রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি রাজধানীর উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তর সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ, ঢাকা মহানগর পূর্ব সভাপতি অহিদুল ইসলাম আকিক। আরও উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল ইসলাম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতার সকল সীমা অতিক্রম করেছে। সেখানে তারা দীর্ঘ ৭ মাসেরও অধিক সময় ধরে নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালাচ্ছে। তারা ইতোমধ্যে নারী-শিশুসহ ৩৬ হাজারের অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে! শুধু তাই নয়, রাফাসীমান্ত, যেটাকে খোদ ইসরায়েল কর্তৃক নিরাপদ আশ্রয় জোন ঘোষণা করা হয়েছিল, সেখানেও তারা তাঁবুতে হামলা চালিয়ে শত শত ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।

তিনি বলেন, আন্তর্জাতিভাবে এর নিন্দা জানানো হলেও ইহুদিবাদী সংগঠন তাদের হত্যাযজ্ঞ বন্ধ করছে না। এর দ্বারাই প্রমাণিত হয়, ইহুদিরা শুধু মুসলমানদের শত্রু নয়; তারা মানবজাতির শত্রু, বিশ্ববিবেকের শত্রু ও মানবতার শত্রু। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, তারা একটি সন্ত্রাসী সংগঠন। এই ইহুদীবাদী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বসম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X