কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এই বাজেট মানুষকে শোষণে সরকারের আরেকটি হাতিয়ার : মঈন খান

ড. আব্দুল মঈন খান। পুরোনো ছবি
ড. আব্দুল মঈন খান। পুরোনো ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বাজেট পেশের কোনো নৈতিক অধিকার নেই দাবি করে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্যে ক্ষমতাসীনদের সাজানো একটি হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে, গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ২০২৪-’২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মতামত জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঈন খান এ কথা বলেন।

এর আগে সংসদে ২০২৪-’২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেট প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে, গায়ের জোরে সরকার ক্ষমতা দখল করে আছে। কাজেই এ দেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য!

তিনি আরও বলেন, এক কথায় বলতে গেলে, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার! এই কল্পনার ফানুস একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। ফলশ্রুতিতে দেশের ভবিষ্যৎ চিন্তায় এ বাজেট দেওয়া না দেওয়ার কোনো রকম সম্পর্ক তো নেই-ই, বরঞ্চ এই অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী বছরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X