কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কোনো পরাশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না : নানক

মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোনো আন্তর্জাতিক পরাশক্তির চাপে অথবা কারও কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী।

তিনি বলেন, আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙানি দেওয়ার সাহস করে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে।

শনিবার (২২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি প্রদান-২০২২, শৈশব মেলা আন্তঃস্কুল ২১ ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এবং ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

নানক বলেন, আজকের বাংলাদেশকে এক অস্থিরতা সৃষ্টি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বপ্ন যারা ধ্বংস করে দিতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণ তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই নির্বাচনে জনগণ নিশ্চয়ই শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে নানক বলেন, এই যে পদযাত্রা করেন? ঘনঘন সমাবেশ করেন। আর হুমকিধমকি দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকে। বিশাল বিত্ত-বৈভবের বিলাসী জীবনযাপন করে। এত অর্থ কোথা থেকে আসে? কি কাজ করে?

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X