কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মিন্টুকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন কাদের

ওবায়দুল কাদের। পুরোনো ছবি
ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের মাধ্যমে সৎসাহসের পরিচয় দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন উদাহরণ এরশাদ বা বিএনপি আমলে এ দেশে ছিল না।

শুক্রবার (১৪ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মামলা হওয়ার আগে বা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আজকে রিমান্ডে। এমন উদারহণ এরশাদ বা বিএনপি আমলে এ দেশে ছিল না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির সব স্তরই দুর্নীতিতে নিমজ্জিত। তাদের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই। বিএনপির মতো কমিটি বাতিল নয়, বরং সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনই আওয়ামী লীগের রেওয়াজ।

তিনি বলেন, যে সরকার এমন একটা নির্বাচন করতে পারবে, যে নির্বাচন বিএনপিকে মেজরিটি আসন পাবার নিশ্চয়তা দিতে পারে, সে সরকারই বিএনপির বন্ধু হতে পারবে। এছাড়া বিএনপির বন্ধু হওয়া সম্ভব না।

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফিরতি যাত্রায়ও স্বস্তি নিশ্চিত ও দুর্ঘটনা রোধে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে।

উল্লেখ্য, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মঙ্গলবার (১১ জুন) ধানমন্ডি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X