কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০১:৫৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্ল্যাটিনাম জুবিলি) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। হীরকজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‌শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। পরের দিন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এরপর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে। দিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এরপর ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।

ওবায়দুল কাদের বলেন, আজকে দেশের সব মহৎ অর্জন আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে। গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল।

সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের পানিবন্দি মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে কাদের বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X