মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশির

সৌদি আরবে নিহত মিস্টার আলী। ছবি : সংগৃহীত
সৌদি আরবে নিহত মিস্টার আলী। ছবি : সংগৃহীত

সৌদি আরবে প্রাইভেটকারচাপায় মো. মিস্টার আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আলতাসিম শহরে সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিস্টার আলী (৩৮) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজ্জাক আলী।

রাজ্জাক আলী বলেন, আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমায় মিস্টার আলী। সেখানে সে আলতাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করত। প্রতিদিনের ন্যায় রোববার ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে সৌদি পুলিশ লাশ উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার লাশ সেই হাসপাতালের মর্গে আছে। মিষ্টার আলীর এক স্ত্রী দুটি ছেলে সন্তান রয়েছে।

এদিকে তার মৃত্যুর খবর জানার পর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আয় উপার্জনের একমাত্র ব্যক্তির মৃত্যুর খবরে দিশেহারা পরিবার।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, আড়াই বছর আগে পেটের দায়ে সৌদি যান মিস্টার আলী। কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার লাশটি যেন দ্রুত দেশে আসে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমার পক্ষ থেকেও পরিবারটিকে সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X