কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ প্রায় ৩১ হাজার অভিবাসী আটক

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। ছবি : সংগৃহীত
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। চলমান এই অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন ১৭ বাংলাদেশের নাগরিক।

জানা গেছে, অনেক দিন দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায়।

সোমবার বেরিতা আরটিএম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩১ হাজার ১৯৬ অবৈধ অভিবাসী এবং ১ হাজার ১৮ নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন বিভাগ। তবে এ অভিযানগুলোতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

তবে সোমবার আটকদের মধ্যে বাংলাদেশের ১৭, ইন্দোনেশিয়ার ৫, মায়ানমারের ১২, শ্রীলঙ্কা ১ এবং নেপালের ২ নাগরিক রয়েছেন বলে জানা গেছে। যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X