কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ১৩ 

দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি : সংগৃহীত
দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হতাহত ১৫ জন একই ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের কুয়েত বর্ডারের কাছাকাছি সাফা নিয়া নামক এলাকা থেকে রিয়াদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন চুন্নু হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার, অন্য দুজনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- সুজন মাতুব্বর ও জামাল চকিদার। অপর ১১ জন আহতের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন করে শ্রম আইন সংশোধন করায় সুবিধা বেড়েছে শ্রমিকদের। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন আইনানুসারে কর্মস্থলে আগের চেয়ে বেশি সুবিধা পাবেন কর্মীরা। আগামী ফেব্রুয়ারি থেকে নতুন এ আইন কার্যকর করা হবে।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দেশটিতে একটি রাষ্ট্রীয় ডিক্রি জারি করা হয়েছে। সংশোধিত শ্রম আইনে কিছু অনুচ্ছেদে পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন করে দুটি অনুচ্ছেদ যুক্ত এবং সাতটি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, আগের শ্রম আইন অনুসারে মাতৃত্বকালীন ছুটি ছিল ১০ সপ্তাহ বা আড়াই মাস। নতুন আইনে তা বাড়িয়ে ১২ সপ্তাহ বা তিন মাস করা হয়েছে। এছাড়া ভাইবোনের মৃত্যুতে অংশ নিতেও ছুটি বাড়ানো হয়েছে। আইনানুসারে এখন তিন দিনের ছুটি মিলবে। এছাড়া কোনো প্রতিষ্ঠানে প্রবেশনারি সময় নির্ধারণ করা হয়েছে ৬ মাস বা ১৬০ দিন।

সংশোধিত আইনানুসারে কর্মীরা ওভারটাইমে আর্থিক বিষয় ছাড়াও ছুটির দাবি করতে পারবেন। চাকরি ছাড়ার জন্য এখন থেকে এক মাস আগে কর্মস্থলে অবহিত করতে হবে, যা আগে দুই মাস আগে জানাতে হতো। এ কর্মীরা এখন আবাসন ও যাতায়াত খরচ পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি কর্মীদের জন্যও আইন সংশোধন করা হয়েছে। নিয়োগদাতা কিংবা প্রতিষ্ঠানকে বিদেশি কর্মীদের বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ প্রদান করতে হবে। বর্তমান আইনে অবশ্য এ বিষয়ে সময় নির্ধারণ করা হয়নি। তবে কাজের অনুমোদনপত্রের মেয়াদের ভিত্তিতে এটি ঠিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X