বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের দুঃসংবাদ দিল মালয়েশিয়া

বক্তব্য দিচ্ছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন ২.০ প্রোগ্রামের আওতায় নয় এমন অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটি। ঘোষণা অবৈধভাবে বসবাস করা কর্মীদের জন্য দুঃসংবাদ বলে মনে করা হচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) এক ঘোষণায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিক্যালিব্রেশনের মেয়াদ আর বাড়ানো হবে না।

এর আগে গত ২০২৩ সালের ১০ জানুয়ারিতে অবৈধভাবে বসবাস করা কর্মীদের জন্য ২.০ রিক্যালিব্রেশন প্রোগ্রাম চালু করা হয়। যাতে তারা বৈধ হতে পারে, যার মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।

পরবর্তীতে বিভিন্ন কোম্পানির অবেদনের প্রেক্ষিতে মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে গত ৩১ মার্চ পর্যন্ত করা হয়। এর পর আর কোনো মেয়াদ বাড়ানো হয়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধকরণ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। একই সঙ্গে দেশটিতে নতুন করে বিদেশি কর্মীদের নিয়োগের কোটা আবেদন স্থগিত রয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে বলে জানান তিনি।

বৈধকরণ কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর কর্মসূচির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন দেশটির নিয়োগকর্তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিল্ডিং নির্মাণ, উৎপাদন, বৃক্ষরোপণ ও পরিসেবা খাতে বৈধ বিদেশি কর্মীর সংকট আছে। যদি রিক্যালিব্রেশন ২.০ রেজিস্ট্রেশন চালু না করা হয় উল্লেখিত খাতগুলো ক্ষতির মুখে পড়বে।

বিদেশি কর্মী নির্ভর দেশটিতে অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ২১ লাখ ৭১ হাজার ৭৯৮ বিদেশি রয়েছে। যার মধ্যে সব থেকে বেশি বাংলাদেশি কর্মী ১২ লাখের বেশি। এর মধ্যে রিক্যালিব্রেশন ২.০ চালু না থাকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের হাজার হাজার কর্মী অবৈধ হয়ে পড়ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X