কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক আইনসভার বিশেষ সম্মাননা পেলেন বিপ্লব

সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে সম্মাননা তুলে দেন এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে শাহী চৌধুরী। ছবি : কালবেলা
সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে সম্মাননা তুলে দেন এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে শাহী চৌধুরী। ছবি : কালবেলা

জলবায়ু সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাফেলো সিটিতে এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী এ সম্মাননা সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে তুলে দেন।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ) মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখায় নিউইর্য়ক আইনসভা তাকে এ সম্মাননা দেয়।

রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘বাফেলোর প্রিন্স’ খ্যাত তালহা বখত এবং কমিউনিটি নেতা ওয়াসিম।

বাফেলোতে এ প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিক জলবায়ু সাংবাদিকতায় এমন সম্মাননা পেলেন। সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়েছে। জনমানুষের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে সমর্থন করে বলেও লেখা হয়েছে।

কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিষ গুপ্ত ও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X