কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হজে গিয়ে আরও ছয় বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ছয় বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত
হজে গিয়ে ছয় বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

নিহতরা হলেন সৈয়দ নায়মুল হক (৬২), মো. আবদুল মতিন (৬০), মো. আবুল হোসেন ভূঁইয়া (৭১), মো. শহিদুল্লাহ মণ্ডল (৭৬), মো. আবুল হাসেম (৬১) ও মাকফুরা খাতুন (৬১)।

জানা গেছে, নায়মুল হক মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-এ০০৫৮২১২১। আবদুল মতিন চাঁদপুরের হাজিগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-এ০৬৯৯৪৯৫৭। মো. আবুল হোসেন ভূঁইয়া কুমিল্লার দ্বেবিদারের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- এ০৫৮৯৭৭৭০। শহিদুল্লাহ মণ্ডল রংপুর বদরগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- ইই০২০৩৬০১। মো. আবুল হাসেমের বাড়ি কুমিল্লার বরুড়া বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-এ০২৭৮৬৭৮৩। এবং মাকফুরা খাতুনের বাড়ি সাতক্ষীরা সদরে। তার পাসপোর্ট নম্বর-এ০৫৩৩৭৮০৫। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মক্কায় ১৪ ও মদিনায় ৩ বাংলাদেশিসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ পুরুষ ও ৩ জন নারী।

এদিকে আজ বুধবার সকাল পর্যন্ত ৭৯ হাজার ৪৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৬৫৮ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৩

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৪

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৫

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৬

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৭

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৮

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৯

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২০
X