চবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। ছবি : সংগৃহীত
চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফ। পথিমধ্যে চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন।

চবি ছাত্রদলের নেতারা জানান, আরিফকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। সর্বশেষ তাকে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের ছোট ভাই আরিফ মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমরা তাকে দেখার জন্য হাসপাতালের দিকে যাচ্ছি।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। ওই সময় গুরুতর আহত হয়েছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X