মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা বিমানবন্দরে আটকে আছেন দুই শতাধিক বাংলাদেশি

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পরা বাংলাদেশি। ছবি : কালবেলা
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পরা বাংলাদেশি। ছবি : কালবেলা

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মালিন্দ বিমানের ওডি-১৬২ ফ্লাইটের দুই শতাধিক বাংলাদেশি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছেন।

ঘনকুয়াশায় ঢাকায় অবতরন করতে না পেরে কলকাতার বিমানবন্দরে নামে বিমানটি। যাত্রীদের অভিযোগ প্রায় বিশ ঘণ্টা পার হলেও বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে না। থাকা কিংবা খাবারও দেওয়া হয়নি তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আর যাত্রীদের মধ্যে থাকা অসুস্থ রোগীদের অবস্থাও আশঙ্কাজনক।

ভুক্তভোগীদের অভিযোগ কলকাতা পৌঁছে প্রায় আট ঘণ্টা বিমানের মধ্যে রেখে পরে বিমানবন্দরে যাত্রীদের ছেড়ে চলে যায় মালিন্দ বিমানের ওই ফ্লাইটটি। ভুক্তভোগী যাত্রীদের মধ্যে থাকা সারা রহমান কালবেলাকে অডিও বার্তায় বলেন, রাত থেকে সকাল পর্যন্ত দীর্ঘ সময় বিমানের মধ্যে আটকে ছিলেন, পরে বিমানবন্দরে রেখে লাপাত্তা হয়ে যায় বিমান কর্তৃপক্ষ। কীভাবে দেশে ফিরবেন এ নিয়েও শঙ্কা জানান, তিনি।

মালয়েশিয়ায় অধ্যায়নরত শিক্ষার্থী রিয়াজ ফাহাদি টেলিফোনে কালবেলাকে বলেন, ৫ জানুয়ারি মালয়েশিয়া সময় রাত ১১টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল ৬ জানুয়ারি ঢাকার সময় রাত ১টা ৪০ মিনিটে। তবে ঘনকুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। মালিন্দ বিমানের অসহযোগিতায় এখন গভীর অনিশ্চয়তায় সময় কাটাচ্ছেন তিনিসহ দুই শতাধিক যাত্রী। ঢাকায় ফিরতে সরকারের হস্তক্ষেপ চান তিনি।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত এসব যাত্রীদের ঢাকায় নিয়ে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। মালিন্দ বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকেও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X