মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। ছবি : কালবেলা
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। ছবি : কালবেলা

তারুণ্যের উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২৪ জানুয়ারি) মালদ্বীপের রাজধানীর মালের থ্যালাসেমিয়া সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাসহ বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করার লক্ষ্যে পরিবর্তনের পথে এগিয়ে যেতে উদযাপন করা হয় তারুণ্যের উৎসব-২০২৫।

কর্মসূচিতে প্রায় ৫০ প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন। মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সবাইকে হাইকমিশনের পক্ষ থেকে সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

এ কর্মসূচিতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদানে বাঁচাতে পারে অনেকের প্রাণ। রক্তদানের এই কর্মসূচির মধ্য দিয়ে মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করার পাশাপাশি নতুনদেরও রক্তদানে আগ্রহী করে তুলতে হবে। আজকের সংরক্ষিত রক্ত পরবর্তীতে বিভিন্ন মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখবে।

হাইকমিশনের এ ধরনের মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X