মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় অবস্থানরত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত এ কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পি কুমার দাস।

বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের এলিট রেস্টুরেন্টে সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

এ সময় কার্যনির্বাহী কমিটির সব সদস্য সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে চলমান কমিটির (২০২৪-২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু। পরে সব সদস্যের সম্মতিতে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সদ্য সাবেক কমিটির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভির মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি (২০২৫-২৬) গঠন করা হয় ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪), সহসভাপতি কায়সার হামিদ হান্না্‌ন (এনটিভি), সহসভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই) ।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোস্তফা ইমরান রাজু (কালবেলা), মো. আব্দুল কাদের (সময় টিভি), ফরহাদ হোসেন (ফটোসাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) ও বশির ইবনে জাফর (ঢাকা টাইমস)।

এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সব সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে বিগত দিনের মতো আগামীতেও সব সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১০

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১১

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১২

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৩

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৫

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৬

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৭

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৮

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৯

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

২০
X