মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ 

অধ্যাপক এম রেজাউল করিম। ছবি : সংগৃহীত
অধ্যাপক এম রেজাউল করিম। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে ঐ অধ্যাপক আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। দেশটির একাধিক গণমাধ্যমে এ খবর উঠে এসেছে।

প্রকাশিত খবরে বলা হয়, অভিযুক্তের অভিযোগের পর বিষয়টি আদালতে গড়ালে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মালাক্কার আয়র কেরোহ ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় ৫৪ বছর বয়সী অভিযুক্ত এম রেজাউল করিম নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিচার প্রক্রিয়া চান। ম্যাজিস্ট্রেট নূর আফিকাহ রাধিয়াহ জাইনুরিনের উপস্থিতিতে আদালতের দোভাষী যখন ইংরেজিতে অভিযোগ পড়ে শোনান, তখন তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

অভিযোগে বলা হয়, রেজাউল করিম ২০২৪ সালের ২৪ ও ২৫ অক্টোবর, ভোররাতে মেলাকা তেঙ্গাহ এলাকার একটি হোটেলের কক্ষে ২৩ বছর বয়সী দুই শিক্ষার্থীর প্রতি যৌন উদ্দেশ্যে শারীরিক জবরদস্তি করেন। এ সময় তিনি ভুক্তভোগীদের ‘জেনিটাল পার্ট’ স্পর্শ ও চিমটি কেটে হয়রানি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা অথবা বেত্রাঘাতের (চাবুক মারার) শাস্তির বিধান রয়েছে।

মামলার প্রসিকিউটর, ইন্সপেক্টর নুরহায়াতি ইউসুফ আদালতে জামিন না দেওয়ার আবেদন করেন। তবে রেজাউল করিমের আইনজীবী মোহাম্মদ ফাইয়েজাদ রজালি তার মক্কেলের পরিবারের দায়িত্বের বিষয়টি বিবেচনায় রেখে জামিনের আবেদন জানান। তিনি বলেন, রেজাউল করিমের স্ত্রী ও তিন সন্তান রয়েছে, যাদের বয়স তিন থেকে ১০ বছরের মধ্যে।

বিচারক অবশেষে তাকে প্রতিটি অভিযোগের জন্য ৪ হাজার রিঙ্গিত (প্রায় ১ লাখ ১০ হাজার টাকা) করে মোট ৮ হাজার রিঙ্গিত জামিনে মুক্তির অনুমতি দেন। তবে শর্ত হিসেবে, তাকে দুইজন স্থানীয় নাগরিকের জামিনদার রাখতে হবে এবং তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে অভিযোগের নথিপত্র হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X