ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস রোম মেয়রের

ডান থেকে- ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ও রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি। ছবি : কালবেলা
ডান থেকে- ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ও রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি। ছবি : কালবেলা

ইতালিতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রোমের মেয়র রবার্তো গুয়ালতেরি। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক ও রোমের মেয়র রবার্তো গুয়ালতেরির এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রোমের বিখ্যাত ভিয়া ডেল ক্যাম্পিডোগ্লিওতে এই সৌজন্য সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় রাষ্ট্রদূত ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কবরস্থান নির্মাণের অনুরোধ জানান। বাংলাদেশি অভিবাসীরা ইতালির সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই তাদের ধর্মীয় ও সামাজিক চাহিদাগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার দাবি জানান তিনি।

মেয়র রবার্তো গুয়ালতেরি রাষ্ট্রদূতের উত্থাপিত বিষয়গুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণে রোম সিটি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, রোম সব জাতিগোষ্ঠীর জন্য একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক শহর হিসেবে কাজ করছে এবং বাংলাদেশি কমিউনিটির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এ বৈঠকটি বাংলাদেশি প্রবাসীদের জীবনযাত্রা ও ধর্মীয় সুযোগ-সুবিধার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন ইতালিতে অবস্থানরত প্রবাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X