রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোহাম্মদ মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:১৭ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ছাপা কারখানায় আগুন। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় ছাপা কারখানায় আগুন। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি১০/১৮-এর ছাপা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল।

তিনি জানান, ভোর ৪টা ১৪ মিনিটে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে যান। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। কারখানা এলাকায় বায়ু চলাচলের জায়গা না থাকায় আগুন লাগার কারণে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং যে দুজন বাংলাদেশি মারা গেছেন, তাদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X