ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ইতালিতে স্বাধীনতা দিবস উদযাপন। ছবি : কালবেলা
ইতালিতে স্বাধীনতা দিবস উদযাপন। ছবি : কালবেলা

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রোম কাভালিয়েরি হোটেলে গুরুত্বপূর্ণ ইতালিয়ান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং রোমে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিতিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত রকিবুল হক এবং দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে আসা অতিথিদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত মিজ আলেসসান্দ্রা স্কিয়াভো।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে রোমের মেয়রের পক্ষ থেকে বক্তব্য পাঠ করে শোনানো হয়। মেয়রের বাণীতে রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয় উঠে আসে। তিনি সমাজে প্রবাসী বাংলাদেশিদের আরও গভীরভাবে একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক এবং সক্ষমতার বিষয় উল্লেখ করেন। তিনি ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান জানান।

বিশেষ অতিথি রাষ্ট্রদূত মিজ আলেসসান্দ্রা স্কিয়াভো তার বক্তব্যে বাংলাদেশ-ইতালি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের সঙ্গে ইতালি সরকারের সুসম্পর্ক, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরগুলোর কথা বলেন। বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ-ইতালির সহযোগিতা, শ্রম বাজারের চ্যালেঞ্জগুলো দূর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। তবে তখন পবিত্র রমজান মাস থাকায় দূতাবাস ৯ এপ্রিল অনুষ্ঠানের আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X