কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৫৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে দুুপুরে সূর্যের আলোয় কাজ করতে হবে না শ্রমিকদের

সৌদি আরবে প্রচণ্ড গরমে সূর্যের নিচে বেসরকারি খাতের শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ। ছবি : সংগৃহীত
সৌদি আরবে প্রচণ্ড গরমে সূর্যের নিচে বেসরকারি খাতের শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ। ছবি : সংগৃহীত

প্রচণ্ড গরমে দুপুরে সূর্যের নিচে বেসরকারি খাতের শ্রমিকদের কাজ করা আগেই নিষিদ্ধ করেছে সৌদি আরব। গ্রীষ্মের মাসগুলোতে কিছু সময় এ নিয়ম মানা হয়। এবার এ নিয়ম মানা হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ জুন) থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন প্রচুর বাংলাদেশি শ্রমিক। এসব অভিবাসী শ্রমিকদের একটি বিশাল অংশের গন্তব্য সৌদি আরব। হাড়ভাঙা পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠিয়ে আসছেন তারা। বেসরকারি খাতের শ্রমিকদের জন্য দেশটির এমন পদক্ষেপে কিছুটা স্বস্তি মিলবে। এ ছাড়া দেশে থাকা তাদের পরিবারের দুশ্চিন্তাও কমবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজ থেকে বিরত থাকবেন শ্রমিকরা। বেসরকারি খাতের শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যকর ও নিরাপদ কাজের পরিবেশ দিতেই এমন সিদ্ধান্তটি নিয়েছে সৌদি আরব।

এই নিয়ম ভাঙা হলে ১৯৯১১ নম্বর অথবা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ করা যাবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৩

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৪

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৫

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৬

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৭

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৮

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৯

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২০
X