কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১১:৩৫ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১২ তলা থেকে পড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

কুয়ালালামপুরের তিতিওয়াংসার জালান তিয়ারার একটি বিলাসবহুল ভবন থেকে লাফিয়ে পড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু। ছবি : কালবেলা
কুয়ালালামপুরের তিতিওয়াংসার জালান তিয়ারার একটি বিলাসবহুল ভবন থেকে লাফিয়ে পড়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু। ছবি : কালবেলা

মালয়েশিয়ার কুয়ালালামপুরের তিতিওয়াংসার জালান তিয়ারার একটি বিলাসবহুল ১২তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে কুয়ালালামপুরের তিতিওয়াংসা এলাকার এসকে স্তাপাকের জালান তিয়ারার বি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

তার মাথাসহ পুরো শরীরে গুরুতর আঘাত ছিল। রাত ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ নিহত বাংলাদেশি কিশোরীর পরিচয় প্রকাশ করেনি ।

ওয়াংসা মাজু জেলা প্রধান পুলিশ সুপার আশারি আবু সামাহ বলেন, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে ওই ভবন থেকে একজনের পড়ে যাওয়ার খবর পান। এরপর ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ বি ব্লকের রাস্তায় ১৪ বছর বয়সী ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী একজন স্কুলছাত্রী। সে তার মা ও বোনের সঙ্গে ওই ভবনের ১২ তলার একটি ফ্ল্যাটে বসবাস করত। ঘটনার সময় তার মা ও বোন বাসায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার একটি ব্যাংকে কাজের চুক্তি শেষ হওয়ার পর ভুক্তভোগীর বাবা বাংলাদেশে চলে যান।

প্রাথমিক তদন্তে, নিহতের বাসায় এখন পর্যন্ত কোনো অপরাধমূলক উপাদান পাওয়া যায়নি। মামলাটি ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X