কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ 

কুয়েতের বিমানবন্দর। ছবি : কালবেলা
কুয়েতের বিমানবন্দর। ছবি : কালবেলা

এক্সিট পারমিট ছাড়া কুয়েতের বাইরে প্রবাসীদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়াও অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না তারা। নতুন এ আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বুধবার (১১ জুন) এক অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী মাসের শুরুতে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মটি শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করার জন্য জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের আগে শিগগিরই তাদের নিবন্ধিত কোম্পানি অথবা নিয়োগকর্তাদের কাছ থেকে একটি অফিসিয়াল এক্সিট পারমিট নিয়ে দেশে যেতে হবে। আর এটি আল সাহেল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

কুয়েত উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি মন্ত্রী পর্যায়ের সার্কুলার জারি করেছেন। এই আদেশে সমস্ত প্রবাসী কর্মীদের দেশ ত্যাগের আগে এক্সিট পারমিট নিতে বাধ্য করা হয়েছে।

কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নিয়মে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং পরিবহনের ধরন অন্তর্ভুক্ত করার জন্য এক্সিট পারমিট প্রয়োজন হবে। প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং সঠিকতা নিশ্চিত করতে, সম্পূর্ণ অনুমতিটি একটি স্বীকৃত প্ল্যাটফর্ম ব্যবহার করে ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন পদ্ধতির উদ্দেশ্য হলো- প্রস্থানগুলো আইনত সম্পন্ন করা, বিভিন্ন সমস্যায় জড়িত সব পক্ষকে সুরক্ষিত করা এবং পর্যাপ্ত সতর্কতা ছাড়াই চলে যাওয়া লোকের সংখ্যা সীমিত করা। নিয়োগকর্তা এবং প্রবাসীকর্মী উভয়কেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X