কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশকে সহায়তার ঘোষণা রাশিয়ার

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়াকে সহযোগিতার কথা জানিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যাবে।

শনিবার (২৮ জুন) সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ জানান, রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে। প্রাতিষ্ঠানিক, মানবসম্পদ, কারিগরি, বাণিজ্যিক এবং আইনি দিকগুলোতে এ সহায়তার কথা জানিয়েছে দেশটি।

তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক শক্তিতে বিস্তৃত অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত। রাশিয়ায় চার দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে শক্তি সহযোগিতা জোরদার করা। সফরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

ফাদিল্লাহ বলেন, রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে উন্নত প্রযুক্তির অধিকারী। দেশটির পারমাণবিক শক্তি প্রযুক্তির অভিজ্ঞতা মালয়েশিয়ার জাতীয় শক্তি রূপান্তর রোডম্যাপের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে পারে।

তিনি শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে একটি বৈঠক করেন। এ বৈঠকে কারিগরি ও পরিচালন বিষয়, আইনি কাঠামো, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মী প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়।

ফাদিল্লাহ বলেন, এই বৈঠক মালয়েশিয়ার কারিগরি সংস্থাগুলো এবং রোসাটমের মধ্যে পারমাণবিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো মূল্যায়নের জন্য সরাসরি সংলাপের দ্বার উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণ ও শক্তিশালীকরণ, যা আসিয়ান পাওয়ার গ্রিড সহযোগিতার উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে নীতিগতভাবে পারমাণবিক শক্তিকে ভবিষ্যতের জ্বালানি মিশ্রণের অংশ হিসেবে বিবেচনা করতে সম্মত হয়েছে। কারণ, বর্তমানে দেশের মূল ভিত্তিক (বেইসলোড) বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, আমরা কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চাই, তবে বিদ্যুৎ সরবরাহ এখনো চ্যালেঞ্জের মুখে। হাইড্রো পাওয়ার উৎপাদনেও আমরা পানিসম্পদের সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়ছি।

পারমাণবিক প্রযুক্তি বাস্তবায়নের আগে ব্যাপক গবেষণা ও জনসম্পৃক্ততা জরুরি উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও এনজিওদের সম্পৃক্ত করতে হবে। আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর ও জনসমর্থন ছাড়া এটি এগিয়ে নেওয়া সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X