কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি, আরেকজনের ভাগ্যে রেঞ্জ রোভার

আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র। ছবি : সংগৃহীত
আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে দুই বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসী জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যার বর্তমান বিনিময় হার অনুযায়ী মূল্য প্রায় ৬৬ কোটি টাকা।

পুরস্কার জিতেছেন পারভেজ হোসেন আনোয়ার নামে আরেক বাংলাদেশিও। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি সম্পূর্ণ নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি। আনোয়ার ২০০৯ সাল থেকে আমিরাতের শারজায় বসবাস করছেন।

দুবাইয়ের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিগ টিকিট র‌্যাফেলের ২৭৭তম সিরিজের ফলাফল ঘোষণা করা হয় গত রোববার। বিজয়ী নির্বাচিত হন ১৯৪৫৬০ নম্বর টিকিটধারী ব্যক্তি, যিনি পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার- দুই কোটি দিরহাম।

এ ছাড়াও ওই ড্রতে আরও কয়েকজন বিজয়ী পেয়েছেন নগদ সান্ত্বনা পুরস্কার। তাদের প্রত্যেকেই পান ৫০ হাজার দিরহাম। পাশাপাশি চারজন প্রতিযোগী সর্বোচ্চ দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার লাভ করেন।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের লটারি জেতার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে মোহাম্মদ নাসের বেলাল নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ‘বিগ টিকিট’ ড্রতে জিতে নেন ২.৫ কোটি দিরহাম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট মাসের জন্য একটি নতুন গ্র্যান্ড প্রমোশনের ঘোষণা এসেছে। এই প্রমোশনে অংশগ্রহণকারীদের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে একজন ভাগ্যবান পাবেন ১৫ কোটি দিরহাম পুরস্কার। এ ছাড়াও সেদিন ছয়জন বিজয়ী প্রত্যেকে পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা একবারে দুটি বা ততোধিক নগদ টিকিট কিনবেন, তারা ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। লাইভ ড্রতে সরাসরি উপস্থিত হতে পারলে প্রতিযোগীরা অতিরিক্ত ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ থাকবে।

এই ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া চারজন প্রতিযোগীর নাম ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আগস্ট প্রমোশনে বিজয়ীদের জন্য থাকছে একটি বিএমডব্লিউ M440i গাড়ি জেতার সুযোগ। সেই গাড়ির বিজয়ী ঘোষিত হবেন ৩ সেপ্টেম্বর। অন্যদিকে, আগামী ৩ অক্টোবর আরও একজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি নতুন রেঞ্জ রোভার ভেলার।

উল্লেখ্য, ‘বিগ টিকিট’ হলো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত একটি জনপ্রিয় লটারি প্রতিযোগিতা। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু করা এই লটারি প্রতি মাসেই অনুষ্ঠিত হয় এবং এটি বর্তমানে অঞ্চলটির দীর্ঘতম এবং বৃহত্তম চলমান র‍্যাফেল ড্র হিসেবে স্বীকৃত।

‘বিগ টিকিট’ লটারির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিপুল অঙ্কের নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পান। প্রতি মাসে এখানে ‘গ্যারান্টেড ক্যাশ ড্র’ এবং প্রতি দুই মাস পরপর ‘ড্রিম কার ড্র’ আয়োজন করা হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১০

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১১

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১২

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৩

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৫

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৭

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

১৯

যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

২০
X