কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টাইমস স্কয়ারে প্রথমবার হবে দুর্গাপূজা

মিট দ‍্য প্রেস অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
মিট দ‍্য প্রেস অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো দুর্গাপূজা করতে চলেছে টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। আগামী ১ ও ২ অক্টোবর দুর্গোৎসব উদযাপন করবে।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে আয়োজিত মিট দ‍্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক।

সংবাদ সম্মেলনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি শশধর হাওলাদার, সহসভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা মিলন আওন ও নির্মল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীয়াঙ্কা বসাক।

তারা জানান, টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতরা, আর টাইমস স্কোয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ। কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এই উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ এবং নবরাত্রির অন্যান্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে।

এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা এবং অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

সাংবাদিক সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X