মাকসুদ রহমান, ইতালি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ইতালিতে প্রতিবাদ সভা 

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলা প্রেস ক্লাব ভেনিস। ছবি : কালবেলা
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলা প্রেস ক্লাব ভেনিস। ছবি : কালবেলা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইতালিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বাংলা প্রেস ক্লাব ভেনিসের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি নাজমুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- ‘চ্যালেন এস’র ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইঅন টিভি ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ24 প্রতিনিধি তিসা সুলতানা, আমাদের নতুন সময় ইতালি প্রতিনিধি অর্থ সম্পাদক মোখলেছ সরকার, আইন ও দপ্তর সম্পাদক এটিএন বাংলা ভেনিস প্রতিনিধি আবু নাঈম ভূঁইয়া, মহিলাবিষয়ক সম্পাদক টিভি ওয়ান প্রতিনিধি নারসিন আক্তার প্রমুখ।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, আজ বাংলাদেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই, সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দাবি জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবি জানান। তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলেন সাংবাদিকরা।

বাংলা প্রেস ক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন তা খুব উদ্বেগজনক। এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে দেশ ও বিদেশের সঠিক তথ্য ও সংবাদ কেউ পাবে না। কারণ যদি সত্যি কথা তুলে ধরলে বা ভিডিও চিত্র ধারণ করতে গেলে প্রাণ নাশের হুমকির আশঙ্কা থাকে, তাহলে দেশের কোনো তথ্য জনগণ পাবে না।

তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ যে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক মাকসুদ রহমান বলেন, দেশ-বিদেশের সব সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আর বিলম্ব করা যাবে না, সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে কোননো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সাংবাদিকদের সুরক্ষা ও নির্যাতন বন্ধে সরকারের সিদ্ধান্ত নিতে বিলম্ব করলে আগামীতে সমগ্র ইউরোপ ও প্রবাসী সাংবাদিকদের সঙ্গে নিয়ে, আন্দোলন গড়ে তোলার কথা জানান বাংলা প্রেসক্লাব ভেনিস, ইতালির সাংবাদিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X