কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডমে’ বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান

ভয়েসেস অব ফ্রিডমে নির্বাচিতরা। ছবি : কালবেলা
ভয়েসেস অব ফ্রিডমে নির্বাচিতরা। ছবি : কালবেলা

কানাডার মর্যাদাপূর্ণ সাহিত্য সংগঠন পেন কানাডার আন্তর্জাতিক রিডিং সিরিজ ‘ভয়েসেস অব ফ্রিডমে’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান। আগামী ১২ নভেম্বর টরন্টো রেফারেন্স লাইব্রেরির বিটন হলে এটি অনুষ্ঠিত হবে।

পেন কানাডার ‘রাইটার্স ইন এক্সাইল’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের মধ্য থেকে তাদেরই বাছাই করা হয়, যাদের লেখায় সাইস, সৃজনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম প্রতিফলিত হয়।

এ বছর বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান ছাড়াও নির্বাচিত হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা ও লেখক আতেফে খাদেমোলরেজা, তুরস্কের ঔপন্যাসিক ও সম্পাদক ওদের দেলিগোজ এবং ইকুয়েডরের সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা আন্দেরসন বসকান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেক্সিকান সাংবাদিক লুইস হোরাসিও নাজেরা।

পেন কানাডা সূত্রে জানা গেছে, ইমরানই প্রথম বাংলাদেশি লেখক যিনি এই মর্যাদাপূর্ণ রিডিং সিরিজে নিজের লেখা পাঠ করার জন্য নির্বাচিত হলেন। আয়োজক সূত্র জানিয়েছে, মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে ইমরান নিজের লেখা পাঠ শুরু করবেন বাংলায়, এরপর তিনি পাঠ করবেন তার নির্বাচিত লেখা ‘Living by Writing the Truth', যেখানে উঠে এসেছে খুলনা থেকে টরন্টো পর্যন্ত তার যাত্রা ও সত্য অনুসন্ধানের গল্প।

আবদুল্লাহ আল ইমরান বাংলাদেশের কথাসাহিত্য ও গণমাধ্যমের পরিচিত মুখ। কাজ করেছেন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক কালের কণ্ঠে। পরবর্তীতে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোতে ইন্টার্নশিপ সম্পন্ন করে যোগ দেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির ফ্ল্যাগশিপ অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেটে’।

দশম বছরে পা রাখা ‘ভয়েসেস অব ফ্রিডম’ কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য মঞ্চ, যেখানে সেন্সরশিপ, নির্বাসন বা নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে কাজ করা লেখক ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠ বিশ্বের কাছে তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X