গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না : সেলিমুজ্জামান

নৌকাবাইচ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
নৌকাবাইচ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি, কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাটিকেলবাড়ি ও পাইকবাড়ির আয়োজনে চান্দার বিলে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

সেলিম বলেন, এবার নতুন প্রজন্মের ভোট দেওয়ার সুযোগ এসেছে, তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল করতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি ও গণতন্ত্রমনা সব দল একসঙ্গে কাজ করছে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য। মানুষের প্রত্যাশা হলো- যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবেন এবং সংসদে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবেন।

ফনিন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং হারাধন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, উজানি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে পাটিকেলবাড়ি ও পাইকবাড়ির চান্দার বিলে ঐ‌হ্যবাহী নৌকা বাইচ অনু‌ষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখ‌তে কা‌শিয়ানী ও মুকসুদপুর উপ‌জেলার বি‌ভিন্ন গ্রাম থে‌কে হাজার হাজার দর্শক নদী পা‌ড়ে উপ‌স্থিত হন। উপ‌ভোগ ক‌রেন নৌকা বাইচ। এ অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে নৌকা বাইচ বি‌শেষ ভূ‌মিকা রা‌খে। এই দিন‌টির জন্য সারা বছর এলাকাবাসী অ‌পেক্ষা ক‌রে ব‌সে থা‌কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X