কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠাতে দূতাবাসের অনুরোধ

সৌদি শ্রম মন্ত্রণালয়ের চেয়ারম্যানের সঙ্গে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধানের মতবিনিময়। ছবি : কালবেলা
সৌদি শ্রম মন্ত্রণালয়ের চেয়ারম্যানের সঙ্গে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধানের মতবিনিময়। ছবি : কালবেলা

সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত ইকামার (পারমিটের) মেয়াদোত্তীর্ণ প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের দীর্ঘসূত্রতা লাঘবের লক্ষ্যে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অফিস (মক্তব আমল) রিয়াদের চেয়ারম্যান সাউদ বিন সাবাব আসের সঙ্গে মতবিনিময় করেছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা। এ সময় মক্তব আমলের ক্লিয়ারেন্স ইস্যুর সংখ্যা বৃদ্ধি করার জন্য অনুরোধ করা হয়।

এ সময় দূতাবাসের কাউন্সেলর মো. হুমায়ূন কবীর ও প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাজধানী রিয়াদের মক্তব আমলের চেয়ারম্যানের সঙ্গে স্পেশাল এক্সিট সুবিধার আওতায় বাংলাদেশি কর্মীরা কীভাবে সুবিধা পেতে পারে এ বিষয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দূতাবাসের মিশন উপপ্রধান বলেন, সৌদি আরবে বিভিন্ন প্রান্তে প্রায় ২৮ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। যাদের মধ্যে অনেকেরই ইকামার মেয়াদোত্তীর্ণ/হুরুব থাকার কারণে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য দূতাবাসে আসছেন। এ জন্য সৌদি আরবের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল থেকে সশরীরে দূতাবাসে এসে থাকেন বা অনেকেই অনলাইনে আবেদন করে থাকেন।

কিন্তু প্রকৃতপক্ষে ইকামার মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনের জন্য ফাইনাল এক্সিট ভিসা প্রদানের কাজটি করে থাকে সৌদি শ্রম অফিস এবং পরবর্তীতে ডিপোর্টেশন কর্তৃপক্ষ। ইকামার মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত অনেক প্রবাসী মারাত্মক অসুস্থতা, অঙ্গহানিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাই এসব বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

শ্রম অফিস, রিয়াদের চেয়ারম্যান সাউদ বিন সাবাব আস বলেন, স্পেশাল এক্সিটের আওতায় এক্সিট প্রাপ্তদের বড় একটা অংশ দেশে ফেরত যাচ্ছেন না যার ফলে আবারো তারা সৌদি শ্রম আইন ভঙ্গ করছেন। ফলে তারা আবারও অবৈধ হয়ে পড়ছেন। তাই দূতাবাসের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি ছাড়াও তাদের ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইনসহ অন্যান্য দেশের নাগরিক যারা সৌদি শ্রম আইন লঙ্ঘনকারী তাদের নিয়েও কাজ করতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১০

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১১

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১২

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৪

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৬

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৭

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৯

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

২০
X