স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

জাহানারা আলম। পুরোনো ছবি
জাহানারা আলম। পুরোনো ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ, কোচ ইমন, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, এবং ক্রিকেটার পিংকি, নাহিদা আক্তার ও রিতুমনি–সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলতে থাকা জাহানারা অভিযোগ করেছেন, নারী দলের দায়িত্বে থাকা কয়েকজনের আচরণ ছিল অনৈতিক ও অসম্মানজনক। তার দাবি, এসব ঘটনার বিষয়ে তিনি বারবার বিসিবিকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে জানিয়েছিলাম, সাময়িক পরিবর্তন আসলেও পরে সব আগের মতোই হয়ে যেত,” বলেন তিনি।

সবচেয়ে আলোচিত অংশে জাহানারা মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে শারীরিক হয়রানির অভিযোগ আনেন। তার ভাষায়, “উনি একদিন এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, পিরিয়ড চলছে কতদিন? শেষ হলে জানাতে বলেন, যেন দেখা করতে পারি।” তিনি আরও দাবি করেন, “বিশ্বকাপের সময় হ্যান্ডশেকের বদলে আলিঙ্গন করতেন।”

এমন অভিযোগের পর বিসিবি বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের ঘোষণা দিয়েছে। বোর্ডের এক পরিচালকের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, “অভিযোগগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। এতজনের নাম আসায় এটি এখন বোর্ড পর্যায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সভাপতি ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এর আগে গতকাল বিসিবি এক বিবৃতিতে এসব অভিযোগকে “ভিত্তিহীন, মনগড়া ও অসত্য” বলে প্রত্যাখ্যান করে। বোর্ড জানায়, বর্তমান নারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসনীয় সাফল্য ও ঐক্য প্রদর্শন করছে।

অন্যদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেও জাহানারার অভিযোগের কড়া জবাব দিয়েছেন এবং তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে বাংলাদেশ দল সাত ম্যাচে এক জয় নিয়ে অষ্টম দলের মধ্যে সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করেছে। অভিযোগ-প্রতিঅভিযোগে এখন সেই পারফরম্যান্সের চেয়ে আলোচনায় বেশি নারী দলের ভেতরের অস্থিরতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১০

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১১

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১২

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৪

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৫

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৬

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৭

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৯

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

২০
X