কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১৪ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নেত্রকোনার কেন্দুয়ায় মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাসকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রায়পুর গ্রামের কেন্দুয়া-আঠারবাড়ী পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই শিক্ষকের গতিরোধ করে মারধর ও পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। দিনদুপুরে এ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষক মাসুম বিল্লাহ (২৭) পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের শিক্ষক। তিনি জানান, মাদ্রাসার অক্টোবর মাসের বেতনের চেক নিয়ে কেন্দুয়া অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। প্রতিরোধের চেষ্টা করলে তারা তাকে মারধর করে গ্যাস লাইটার দিয়ে পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, প্রাণ বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার প্যান্টের পকেটে থাকা ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত আঠারবাড়ীর দিকে পালিয়ে যায়। আশপাশে কেউ না থাকায় চিৎকার করেও সহযোগিতা পাননি। পরে খবর পেয়ে মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় শিক্ষক মাসুম বিল্লাহ বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X