মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক নয় : তানভীর হুদা

মতলব উত্তরে জনসভায় বক্তব্য দেন তানভীর হুদা। ছবি : কালবেলা
মতলব উত্তরে জনসভায় বক্তব্য দেন তানভীর হুদা। ছবি : কালবেলা

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির হাইকমান্ড সারা দেশে দলীয় প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছে, সেটা শুধুই সম্ভব্য প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকা এখনো তৈরি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মতলবের তৃণমূলের মানুষ আমার সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই বিশ্বাস আমার আছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তানভীর হুদা বলেন, তিন তারিখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক। দুই উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে- এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থি।

তিনি আরও বলেন, আমি তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করব। আমি ধানের শীষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। সম্ভাব্য ও চূড়ান্ত মনোনয়ন এক বিষয় নয়। ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না।

তানভীর হুদা বলেন, আমাদের লক্ষ্য একটাই- গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। মতলবের বিএনপি কর্মীরা যেন একে অপরের বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান জানাই।

প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও তানভীর হুদার সভায় এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায়। মাঠজুড়ে ছিল তৃণমূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। সভায় অনেক নেতারা কাফনের কাপড় মাথায় বেঁধে এসেছে এমন উপস্থিতি লক্ষ করা গেছে।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X