যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সুরের মূর্ছনায় বোস্টন মাতালেন বাপ্পা মজুমদার

বোস্টন মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ছবি : কালবেলা
বোস্টন মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ছবি : কালবেলা

সুরের মূর্ছনায় বোস্টন মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। শনিবার (১ নভেম্বর) শীতল শরতের সন্ধ্যা যেন মুহূর্তেই রূপ নিল এক উষ্ণ সুরের মেলায়। বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতোয়ারা হলো যুক্তরাষ্ট্রের শিক্ষা নগরী বোস্টন।

নিউ ইংল্যান্ড বাংলাদেশ আমেরিকা (নিবাফ) আয়োজিত এই বিশেষ সংগীতানুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ‘Sold Out’, যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি করে এক অভূতপূর্ব আনন্দ আর উৎসবের পরিবেশ।

সুরের শহরে অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই বোস্টনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে প্রিয় শিল্পীর গান শোনার জন্য। মঞ্চে উঠেই বাপ্পা মজুমদার শুরু করেন তার জনপ্রিয় গানের সম্ভার। তিনি পরিবেশন করেন, পরী, বৃষ্টি পড়ে, দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা, জমে নীরবতা, তোমার বাড়ির রঙের মেলায়, দেখেছিলাম বায়োস্কোপ, তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি, আমি তোমাকেই বলে দেবো, কী যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে’।

আলো ঝলমলে অডিটোরিয়ামে উপস্থিত দর্শকেরা প্রিয় শিল্পীর সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন এবং তালে তালে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পুরো সন্ধ্যাটি ভরে উঠেছিল আবেগে ও নস্টালজিয়ায়।

নিবাফ-এর কালচারাল অ্যান্ড পাবলিক রিলেশনের ডিরেক্টর তাহেরা আহমেদ মিতু বলেন, প্রবাসে থেকেও আমাদের নতুন প্রজন্ম যেন বাংলাদেশের সংস্কৃতি ও সংগীতের সঙ্গে সংযুক্ত থাকে—এটাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজন সে ধারাবাহিকতারই অংশ।

তিনি জানান, কমিউনিটির এমন অভূতপূর্ব সাড়া তাদের ভবিষ্যতে আরও বড় আয়োজনের জন্য উৎসাহিত করবে।

পারফরম্যান্স শেষে বাপ্পা মজুমদার দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বোস্টনের দর্শকদের উষ্ণ ভালোবাসা আমাকে সত্যিই ছুঁয়ে গেছে। এত দূরে থেকেও এমন অনুরাগ পাওয়া—এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X