খান লিটন, জার্মানি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৫তম আসরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নেতৃত্বে যোগ দেবে বাংলাদেশ 

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৫তম আসরে যোগ দেবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত 
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৫তম আসরে যোগ দেবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত 

পৃথিবীর সবচেয়ে বৃহৎ বই মেলা বসে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। জার্মান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত এই মেলার এবার ৭৫তম আসর । বিশ্বের খ্যাতনামা লেখক/কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ প্রকাশক ও বিক্রেতা ও লাখো বই পাগল মানুষের এই মিলনমেলায় বাংলাদেশ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জনাব খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।

এ ছাড়া মেলায় থাকবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মিনার মনসুর । তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ দূতাবাস বার্লিনের রাষ্ট্রদূতের নেতৃত্বে কমার্সিয়াল সচিব সাইফুল ইসলাম সিপু। আরও উপস্থিত থাকবেন বেশ কয়েকজন প্রকাশক। দুই জন নারী প্রকাশকও আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এবারের মেলা উদ্বোধন করবেন জার্মান চ্যানচেলর ওলাপ সোলজ ও বিষেষ অতিথি দেশ স্লোভানিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার। ৭৫তম মেলায় যোগ দেবেন স্লোভানিয়ার ৭৫ জন বিশিষ্ট লেখক/ সাহিত্যিক, কবি। শান্তি পুরস্কার অনুষ্ঠানে থাকবে ৭৫টি আসন, যেখানে সালমান রুশদি ও আনাকে দেওয়া হবে সাহিত্যে শান্তি পুরস্কার। শহরে খোলা আকাশের নীচের ৭৫টি বইর সেলফগুলোকে সাজানো হবে আলোক সজ্জায়।

মেলার সিইও ইয়েরগন বোস বলেছেন, বাংলাদেশ ও আরও দেশের কিছু প্রকাশকরা ভিসা জটিলতার কারণে আসতে পারেনি, তবে আগামী বছর যাতে সবাই আসতে তার জন্য চেষ্টা করবেন। মেলার উদ্বোধন হবে ১৭ অক্টোবর। আর এই বইমেলা চলবে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ফুলবাড়ীর সাঁওতাল পল্লীতে নরওয়ের রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১০

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১১

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

১২

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

১৩

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

১৪

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

১৫

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

১৬

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৭

১৬ জুলাই কি সরকারি ছুটি?

১৮

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

১৯

এইচএসসি ফরম পূরণের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

২০
X